ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ আবাহনীর ‘ফাইনাল’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ২২ আগস্ট ২০২৩
আজ আবাহনীর ‘ফাইনাল’
ফাইল ছবি

আরো একবার পুরনো প্রতিপক্ষের মুখোমুখি ঢাকা আবাহনী। বর্তমানে এএফসি কাপের শিডিউল নিয়েই ব্যস্ত আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। মূল পর্বে যাওয়ার লড়াইয়ে আজ (মঙ্গলবার) কলকাতার সল্ট লেকে মাঠে নামবে আকাশী নীল শিবির।

এএফসি কাপের প্লে অফ ম্যাচে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহনবাগান। এই ম্যাচে জয়ী দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। তাই দুই দলের কাছেই ম্যাচটি ফাইনালের মতো। 

২০১৯ সালে আবাহনী এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছিল। এরপর আর মূল পর্বে খেলতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। গতবার মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরেই বাদ পড়তে হয়েছিল আবাহনীকে। এবারও বড় বাধা ভারতের অন্যতম পরাশক্তি।

Advertisement

গতকাল দুই ভাগে আবাহনী দল কলকাতায় পৌছায়। সন্ধ্যায় সল্ট লেকে অনুশীলন করে। আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমোস অনেকটা সতর্ক আজকের ম্যাচ নিয়ে। তিনি বলেন, বক্সের ভেতরে ভয়ঙ্কর তারা। আমাদের তাদের এই জায়গাতে থামাতে হবে।

তিনি আরো বলেন, যদি তাদের আমরা থামাতে না পারি তাহলে ব্যবধানটা বড় হয়ে যাবে। হয়তো ম্যাচের ফল আমাদের পক্ষে থাকবে না। আমাদের জেতার সামর্থ্য রয়েছে। আশা করি ভালো কিছু হবে।

এর আগে প্রিলিমিনারি রাউন্ডে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ২-১ গোলে হারায় আবাহনী। নেপালের মাহিন্দ্রাকে ৩-১ গোলে হারিয়ে প্লে অফে উঠেছে মোহনবাগান। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!