ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এএফসি কাপ

প্রথমার্ধে সমতায় আবাহনী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৮, ২২ আগস্ট ২০২৩
প্রথমার্ধে সমতায় আবাহনী
ছবি: সংগৃহীত

এএফসি কাপের প্লে-অফে মুখোমুখি হয়েছে ঢাকার আবাহনী ও ভারতের মোহনবাগান। প্রথমার্ধে শেষে ১-১ স্কোরলাইন। 

প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী লিমিটেড। কিন্তু পরে মোহনবাগান সুপার জায়ান্টদের আক্রমণের ঢেউ ঠিকমতো সামলাতে পারেনি। এগিয়ে গিয়েও গোল হজম করতে হয়েছে। 

Advertisement

কলকাতার যুব ভারতী তথা সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় ঢাকার আকাশি-নীলরা। মুজাফফরভের কর্নার থেকে বল এক নাইজেরীয়র পা ঘুরে গোলকিপারের তালু থেকে পড়তেই সামনে থেকে আলতো টোকায় জাল কাঁপিয়েছেন গ্রানাডার কর্নেলিয়াস স্টুয়ার্ট। তার পর মোহনবাগান গোল শোধে মরিয়া হয়ে লড়াই করতে থাকে। 

খেলার ৩৬ মিনিটে সমতায় ফেরায় মোহনবাগান। লিস্টন কোলাসোকে বাধা দিয়েছিলেন সুশান্ত ত্রিপুরা। তাতে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। স্পট কিক থেকে কামিন্স জাল কাঁপালে স্কোরলাইন ১-১ হয়েছে। 

আবাহনীর একাদশ:

শহিদুল আলম, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, কর্নেলিয়াস স্টুয়ার্ট, মুজাফফরভ, ইউসেফ, ডেভিড ইফেগু, আসাদুজ্জামান বাবলু, এমেকা ওগবাহ, মিলাদ শেখ ও রহমত মিয়া।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!