ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হঠাৎ যে কারণে এশিয়া কাপে ছুটি চেয়েছেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ২৩ আগস্ট ২০২৩
হঠাৎ যে কারণে এশিয়া কাপে ছুটি চেয়েছেন শান্ত
ছবি: সংগৃহীত

আর কয়টা দিন পর শুরু হবে এশিয়া কাপ। এ আসরের জন্য মিরপুরে এশিয়ান স্কোয়াডের খেলোয়াড়রা অনুশীলন করছেন। এরই মধ্যে ছিলেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। কিন্তু হঠাৎ করেই এশিয়া কাপের জন্য ছুটি চেয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।  

আগামী ৩০ আগস্ট শুরু এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের। ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ পর্বের বাধা যদি টপকাতে পারে তাহলে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

 আসরের গ্রুপ পর্বের ম্যাচে পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হাসান শান্ত। 
জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই এই ছুটি চেয়েছেন শান্ত। এরই মধ্যে টিম ম্যানেজমেন্ট ও হেড কোচ হাথুরুসিংহেকে ছুটির বিষয়টি জানিয়ে রেখেছেন তিনি। যদিও এ ব্যপারে তেমন কিছু জানায়নি বোর্ড।

Advertisement

গত ১৬ আগস্ট ইন্সটাগ্রামে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন শান্ত। জানিয়েছেন পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছেন বাংলাদেশি এই ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!