ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিল মাঠে নামার আগেই ম্যাচ বাতিল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২৩ আগস্ট ২০২৩
ব্রাজিল মাঠে নামার আগেই ম্যাচ বাতিল!
ফাইল ছবি

আন্তর্জাতিক ফুটবলে বেশ ব্যস্ত সময় পার করছে ব্রাজিল। আগামী মাসে প্রীতি ম্যাচে মাঠে নামবে দেশটির জাতীয় দল। এরই মধ্যে সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

জাতীয় দলের পাশাপাশি ব্যস্ত সময় পার করছে ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলোও। অনূর্ধ্ব-১৭ এর পাশাপাশি ব্যস্ততা রয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-১৫ ফুটবল দলেরও। মঙ্গলবার (২২ আগস্ট) ব্রাজিল অনূর্ধ্ব-১৫ দলের প্রীতি ম্যাচ ছিল উরুগুয়ে অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সঙ্গে। তবে সেই ম্যাচ মাঠে গড়াতে পারেনি। 

বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। জানা যায়, সকাল থেকেই তীব্র বৃষ্টির জন্য মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যায়। যার ফলে ব্রাজিল-উরুগুয়ে যুবাদের লড়াই মাঠে গড়ায়নি।

Advertisement

প্রথম ম্যাচটি বাতিল হলেও দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি লড়াইয়ের সুযোগ রয়েছে ব্রাজিল-উরুগুয়ের। বৃহস্পতিবার (২৪ আগস্ট) মাঠে নামবে এই দুই দল। উরুগুয়ের ইস্তাদিও পার্কু ওসভালদো রবার্তো মাঠে স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!