নিজেকে ভারতের সেরা বোলার ভাবেন কোহলি
অনেকের মতেই তিনি বিশ্বের সেরা ব্যাটার। একসময় বোলিং করলেও বর্তমানে আর করেন না। তবে সেই বিরাট কোহলি মনে করেন, তিনিই নাকি ভারতের সেরা বোলার! কোহলির এমন চিন্তার বিষয়টা জানিয়েছেন জাতীয় দলে তারই সতীর্থ ভুবনেশ্বর কুমার।
আর এই বিষয়টা নিয়ে ভারতীয় ম্যানেজমেন্ট সবসময়ই চিন্তায় থাকে বলেও দাবি ভুবনেশ্বরের। মুম্বাইয়ে সম্প্রতি এক ইভেন্টে এসে তিনি বলেন, বিরাট কোহলি ভাবে ও-ই দলের সেরা বোলার। তবে ওর যা বোলিং অ্যাকশন তাতে আমরা সকলেই চিন্তায় থাকি যে ও বল করতে গিয়ে চোটের কবলে না পড়ে যায়।
ভুবনেশ্বরের দাবি, কোহলি ক্রিকেটার না হলে তিনি নাকি কুস্তিগীর হতেন। ভুবি বলেন, ও যদি ক্রিকেটার না হত, তাহলে নিশ্চিত ও কুস্তিগীর হত। ভুবির এই দাবির পিছনে অবশ্য যুক্তি খুঁজতে খুব একটা কষ্ট করতে হয় না। ক্রিকেটের ২২ গজে কোহলির আগ্রাসী মনোভাব কিন্তু কারোরই নজর এড়ায় না।
.png)
সম্প্রতি এ বছরের আইপিএলে কোহলির সঙ্গে লখনৌ সুপার জায়ান্টসের খেলোয়াড় নাভিন উল হক এবং তারই সাবেক সতীর্থ তথা লখনৌ মেন্টর গৌতম গম্ভীরের কথা কাটাকাটি শিরোনাম কেড়ে নিয়েছিল।
এর আগেও বারবার নিজের অতিআগ্রাসী মনোভাবের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে কোহলিকে। এই আগ্রাসী মনোভাবই আবার কুস্তিগীরদের ইউএসপি বলে মনে করা হয়। তাই ক্ষেত্রে কোহলির সঙ্গ কুস্তিগীরের বিষয়টা যে ভুবি ভেবেচিন্তেই বলেছেন, তা বোঝাই যায়।