বুধবার, ২৩ আগস্ট রাজধানী নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তাকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।
নির্বাচন কমিশনের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন শচীন। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্মিলিতভাবে দেশের নাগরিকদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে দেখা যাবে শচীনকে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান শ্রী রাজীব কুমার, নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পাণ্ডে এবং শ্রী অরুণ গোয়েল উপস্থিত ছিলেন।
.png)
২০২৪ সালেই ভারতের লোকসভা নির্বাচন। ভারতীয় তরুণ প্রজন্মের মধ্যে শচীনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট সচেতনতা বৃদ্ধি করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন।
ভারতের নির্বাচন কমিশন নিজেদের ওয়েবসাইটে শচীনকে জাতীয় আইকনের স্বীকৃতি দিয়ে লিখেছে, ক্রিকেট কিংবদন্তি তথা ভারতরত্ন শ্রী শচীন রমেশ টেন্ডুলকার এবার একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। জাতীয় আইকন হিসাবে তিনি নির্বাচন কমিশনের তরফে ভোটারদের সচেতন ও শিক্ষিত করবেন।