ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘চুমু কাণ্ডে’ লড়াইয়ের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৪, ২৫ আগস্ট ২০২৩
‘চুমু কাণ্ডে’ লড়াইয়ের ঘোষণা দিলেন স্প্যানিশ ফুটবল প্রধান
ছবি- সংগৃহীত

ক’দিন আগেই ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে স্পেনের মেয়েরা। স্বাভাবিকভাবেই প্রথম শিরোপা জয়ের আনন্দ একটু বেশিই ছিল। তবে সেই উৎসবের অংশ হতে গিয়ে ভুল করে বসেন স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস।

শিরোপা নিশ্চিতের পর স্টেডিয়াম অস্ট্রেলিয়ার উৎসবের মঞ্চে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে স্পেন ফরোয়ার্ড জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে তোপের মুখে পড়েন তিনি। 

বৃহস্পতিবার খবর আসে, এই ঘটনায় আজ পদত্যাগের ঘোষণা দিতে পারেন রুবিয়ালেস। কিন্তু হয়েছে তার উল্টো। পদত্যাগ না করে লড়াই চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।  

Advertisement

শুক্রবার আরএফইএফ এক জরুরি সভা ডাকে। সেখানে রুবিয়ালেস দায়িত্ব না ছাড়ার পাশাপাশি দাবি করেন, ‘সামাজিক হন’ এর শিকার হয়েছেন তিনি। 

রুবিয়ালেসের দাবি, ‘ভুয়া নারীবাদীরা হত্যা করার চেষ্টা করছে। ’ চুমুর ঘটনাটিকে তিনি ‘মুক্ত, পারস্পরিক সম্মতি’ হিসেবে ব্যাখা করেন। একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।  

স্প্যানিশ ফুটবল প্রধান বলেন, ‘দুজনের সম্মতিতে ঘটা একটি ঘটনা কি আমাকে এখান থেকে সরিয়ে দেবে? আমি পদত্যাগ করব না। আমি শেষ পর্যন্ত লড়ব।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!