ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপের আগে হোঁচট খেল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ২৫ আগস্ট ২০২৩
এশিয়া কাপের আগে হোঁচট খেল শ্রীলংকা
ছবি- সংগৃহীত

ক’দিন পরেই মাঠে গড়াবে এশিয়া কাপ। আসন্ন টুর্নামেন্টকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দেশগুলো। তবে টুর্নামেন্টের আগ মুহূর্তের বড় ধাক্কা খেয়েছে এশিয়া কাপের সহ আয়োজক শ্রীলংকা।

শ্রীলংকার দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো। তারা জানিয়েছে, শ্রীলংকার কুশাল পেরেরা ও আভিস্কা ফার্নান্দো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এশিয়া কাপের জন্য এখনও নিজেদের দল ঘোষণা করেনি শ্রীলংকা। আসন্ন এই টুর্নামেন্টের দলে গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার থাকবে কিনা সেটি নির্ভর করছে তারা কত দ্রুত সুস্থ হতে পারবে সেটির ওপর। 

Advertisement

শ্রীলংকা ক্রিকেট দলের ম্যানেজার মাহিন্দা হালানগোদা বলেন, লংকা প্রিমিয়ার লিগের শেষদিকে এই দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই কেবল তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন। 

এই দুই ক্রিকেটার ছাড়াও দুশমন্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েও বিপাকে রয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ৩১ বছর বয়সী চামিরা কাঁধের চোটে পড়েছেন। ফলে পুরো এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তিনি। সদ্য সমাপ্ত লংকা প্রিমিয়ার লিগে খেলার সময় এই ইনজুরিতে পড়েছেন তিনি। 

শ্রীলংকার তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফিটনেস নিয়েও আছে শঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। শ্রীলংকা যদি পরবর্তী রাউন্ডে যেতে পারে এবং হাসারাঙ্গা যদি ম্যাচ খেলার মতো ফিট হন কেবল তবেই আসরে বাকি ম্যাচগুলো খেলতে পারবেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!