ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জানা গেল কবে ভারতে আসবেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ২৬ আগস্ট ২০২৩
জানা গেল কবে ভারতে আসবেন নেইমার
ছবি- সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে সম্পর্ক চুকিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন নেইমার। দেশটির পেশাদার ফুটবল লিগের ক্লাব আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন মেসির সাবেক এ সতীর্থ।

এদিকে আল হিলালে যোগ দেওয়ার পরপরই জানা যায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভারতে আসবে নেইমারের দল। তবে ম্যাচটি খেলতে কবে ভারতে আসবেন তারা, সেটি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। অবশেষে সেই অপেক্ষা শেষ হয়েছে ফুটবলপ্রেমীদের।

আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপে আল হিলাল মুখোমুখি হবে ভারতের ক্লাব মুম্বাই সিটির বিপক্ষে। আর সে কারণেই ভারতে খেলতে আসতে হবে নেইমারকে। ড্র হওয়ার পরই সবার চোখ ছিল নেইমারের ভারতে খেলতে আসার তারিখ জানার জন্য।

Advertisement

আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টায় পুনের বালেওয়াড়ি স্টেডিয়ামে আল হিলালের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। এর আগের দিনই বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে কলকাতায়।

উল্লেখ্য, আল হিলালের হয়ে এখনও অভিষেক হয়নি নেইমারের। চোট রয়েছে তার। তবে আগামী এক মাসের মধ্যেই অভিষেক হতে পারে। অঘটন না হলে চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সমস্ত সম্ভাবনা রয়েছে এ ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!