ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

এশিয়া কাপ খেলতে যেদিন দেশ ছাড়বেন সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ২৬ আগস্ট ২০২৩
এশিয়া কাপ খেলতে যেদিন দেশ ছাড়বেন সাকিবরা
ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। দ্বিতীয় দফায় টাইগারদের নেতৃত্ব উঠেছে তার কাঁধে। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই খেলবে টাইগাররা।

আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। তার আগেই শ্রীলংকার উদ্দেশ্যে রোববার দেশ ছাড়বেন সাকিব-লিটনরা। আগামীকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে টাইগার বাহিনী। 

শ্রীলংকায় পৌঁছে অবশ্য বাংলাদেশের দলের জন্য থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ। এশিয়া কাপের প্রথম ম্যাচে আগামী ৩১ আগস্ট শ্রীলংকার বিপক্ষে। ম্যাচটি গড়াবে ক্যান্ডিতে। 

Advertisement

এশিয়া কাপের আগে শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। এ সময় তিনি বলেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরো ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলংকা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’ 

অন্য আরেক প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমন নয়। খারাপ করলেও খারাপ হয়ে যাবে না।’

প্রসঙ্গত, এশিয়া কাপের ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩১ অগাস্ট ক্যান্ডিতে শ্রীলংকার মুখোমুখি হবে। আগামী ৩ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মোকাবিলা করবে আফগানিস্তানকে। ম্যাচটি গড়াবে পাকিস্তানের লাহোরে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!