আগামী ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। এ ম্যাচটি শুরু হতে এখনও অনেক সময় বাকি। তবে তার আগেই ম্যাচটির সব টিকিট শেষ হয়ে গেছে।

.png)
শুধু বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট-ই নয়, বিশ্বকাপে গ্রুপ পর্বের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এ দুই ম্যাচের টিকিট সোল্ড আউট দেখাচ্ছে।
শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বকাপের টিকিট বিক্রি। চাহিদার তুঙ্গে বাংলাদেশের ম্যাচ। কয়েক ঘণ্টার মধ্যেই শেষ কলকাতায় বাংলাদেশ-পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচের টিকিটও।
এদিকে বিশেষজ্ঞরা ব্যস্ত বিশ্বকাপের ভবিষ্যতবাণী নিয়ে। সাবেক কিউই গ্রেট ব্রেন্ডন ম্যাককালামের মতে, আসন্ন বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। যদি তাই-ই হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস রচিত হবে।