ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আর্জেন্টাইন ক্লাব সোল দা মায়োতে অভিষেকেই অধিনায়ক জামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৪, ২৭ আগস্ট ২০২৩
আর্জেন্টাইন ক্লাব সোল দা মায়োতে অভিষেকেই অধিনায়ক জামাল
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ক্লাবটির হয়ে খেলার জন্য গতকাল শনিবার বাফুফের ছাড়পত্রও পেয়েছেন তিনি। আর এবার আর্জেন্টাইন তৃতীয় বিভাগের লিগে অভিষেক হয়ে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই অধিনায়কের।

রোববার সোল দে মায়োর জার্সিতে ঘরের মাঠে অভিষেক হয়েছে জামালের। জার্মিনালের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ক্লাবটির অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি।

জামালকে বরণে ব্যানার-পোস্টারে বাংলা ভাষার প্রয়োগ দেখা গিয়েছে। অনেক আর্জেন্টাইন ‘ওয়েলকাম জামাল’ ব্যানার করেছে।

Advertisement

বাংলাদেশ অধিনায়কের সম্মানার্থে প্রথম ম্যাচটি বাংলাদেশি প্রবাসীদের জন্য উন্মক্ত থাকার কথা আগেই ঘোষণা দিয়েছিল সোল দা মায়ো। আর্জেন্টিনায় অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের গ্যালারিতে আসতে দেখা গেছে ক্লাবের ইউটিউব লাইভে। আর্জেন্টিনার পাশাপাশি বাংলাদেশের পতাকাও উড়তে দেখা গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!