[ খেলা ]
বিগ ব্যাশে বাংলাদেশের ৩ ক্রিকেটার
ছবি- সংগৃহীত
আধুনিক ক্রিকেট বিশ্বে ক্রমশই বাড়ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চাহিদা। বিশ্বের বিভিন্ন দেশেই শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ। যেখানে অংশ নেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজেদের নাম জমা দিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।
আগামী ৩ সেপ্টেম্বর পর্দা উঠবে বিগ ব্যাশ লিগের। সেই লক্ষ্যে টুর্নামেন্টের ড্রাফটের জন্য ২৯ দেশের ৩৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। যে তালিকায় বাংলাদেশের তিন ক্রিকেটারও আছেন।
তারা হলেন- টাইগার স্পিনার তাইজুল ইসলাম ও উঠতি পেসার রিপন মন্ডল। এ নিয়ে টানা দ্বিতীয়বার ড্রাফটের জন্য নাম জমা দিয়েছেন রিপন। অন্যদিকে মেয়েদের বিগ ব্যাশে নাম জমা দিয়েছে টাইগ্রেস পেসার জাহানারা আলম।
.png)
সোমবার বিগ ব্যাশের ড্রাফটে নাম জমা দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেখানেই দেখা গেছে তাইজুল-রিপনদের নাম।
গত আসরের মতো এবারও ড্রাফটে নাম লেখাননি সাকিব আল হাসান। এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলা একমাত্র বাংলাদেশি তিনিই। ২০১৪–১৫ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
অস্ট্রেলিয়া ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!