ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটনের পরিবর্তে যাকে নিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪, ৩০ আগস্ট ২০২৩
লিটনের পরিবর্তে যাকে নিল বিসিবি
লিটন দাস

জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

বুধবার সকালে বাংলাদেশের স্কোয়াডে বিজয়ের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জ্বরের কারণে অসুস্থতা থেকে সেরে উঠতে না পারায় এশিয়া কাপ থেকে বাদ পড়েছেন লিটন দাস। লিটনের বদলি হিসেবে বিজয়কে দলে নেয়া হয়েছে। 

Advertisement

জানা গেছে, দলের সঙ্গে যোগ দিতে আজই শ্রীলংকার উদ্দেশে রওয়ানা হবেন বিজয়। তাকে দলে অন্তর্ভূক্ত করার ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিজয় ঘরোয়া ক্রিকেটে রান করছেন এবং আমরা তাকে সবসময় নজরে রেখেছি।  সে সবসময়ই আমাদের বিবেচনায় ছিলেন।’

তিনি আরো বলেন, ‘লিটনের অনুপস্থিতিতে উইকেট কিপিং করতে পারবে এমন একজন টপ অর্ডার ব্যাটসম্যান দরকার ছিল আমাদের। সে হিসেবেই আমরা বিজয়কে নিয়েছি।’

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!