[ খেলা ]
‘শ্রীলংকার চেয়ে আফগানিস্তান আমার মতে ভালো দল’
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হারের পর আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ দল। রশিদ খানদের বড় ব্যবধানে হারানোর পর দলকে নিয়ে নানানজন প্রশংসা করেছেন। সেই কাতারে রয়েছে খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।
এশিয়া কাপ শুরুর পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এসেছেন বোর্ডের সভাপতি পাপন বলেন, ‘আফগানিস্তানের বোলিংয়ের বিপক্ষে। যেসব দল খেলছে (এশিয়া কাপে) শ্রীলংকার চেয়ে আফগানিস্তান আমার মতে ভালো দল। আগের ম্যাচে (বাংলাদেশ) খারাপ খেলেছে (তাই) হেরেছে, এই ম্যাচে আবার ভালো খেলেছে। ইস্যুটা হচ্ছে ধারাবাহিকতা।’
এশিয়া কাপে যারা গেছে তাদের উপর বোর্ডের ভরসা আছে জানিয়ে পাপন আরো বলেন,‘যারা গিয়েছে (এশিয়া কাপ খেলতে) তাদের সবার ওপর আস্থা আছে। এরা খামাখা কেউ চলে যায়নি। অবশ্যই তাদের সামর্থ্য আছে সেজন্য তারা গিয়েছে।’
.png)
মিরাজ ও শান্তর বিষয়ে পাপন আরো বলেন ‘দুইজন সেঞ্চুরি করবে সেটা আমরা চিন্তাই করিনি।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!