[ খেলা ]
ফেদেরারের রেকর্ড ভেঙে দিলেন জকোভিচ
ছবি: সংগৃহীত
কিংবদন্তি রজার ফেদেরারকে আবারো পেছনে ফেললেন নোভাক জকোভিচ। তার মাঠে নামা মানেই যেন রেকর্ড আর রেকর্ড। মঙ্গলবার রাতেও এমন রেকর্ড গড়লেন তিনি।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে নবম বাছাই আমেরিকার টেলর ফ্রিৎজকে ২ ঘণ্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন জকোভিচ। সেই সঙ্গে সেমিফাইনালে উঠে গেলেন সার্বিয়ান তারকা জকোভিচ। এ নিয়ে মোট ৪৭বার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে উঠলেন তিনি।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামেও চিরচেনা ফর্মে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এগিয়ে যাচ্ছেন ২৪তম ট্রফি জয়ের দিকে। সে লক্ষ্যে আরও একধাপ এগিয়ে তিনি।
.png)
এর আগে ৪৬ বার গ্র্যান্ড স্ল্যামে শেষ চারে উঠেছিলেন ফেদেরার। গত উইম্বলডনে সেই নজির স্পর্শ করেছিলেন জকোভিচ।
মঙ্গলবার ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে ছাপিয়ে গেলেন তিনি । পাশাপাশি, ইউএস ওপেনে ১৩ বার কোয়ার্টার ফাইনাল খেলে প্রতিবারই জয় পেলেন বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!