[ খেলা ]
এশিয়া কাপ: বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশের খেলা দেখতে গ্যালারিতে পাপন
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচে জয় দরকার টাইগারদের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে ঢাকায় থেকে শ্রীলংকায় উড়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
লংকানদের বিপক্ষের ম্যাচে গ্যালারিতে মনোযোগী পাপনকে দেখা গেছে। অবশ্য এর আগে তিনি দলের সঙ্গে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় প্রয়োজনীয় আলোচনাও সেরে নিয়েছেন। ওইদিনই ঢাকা থেকে সরাসরি কলম্বো পৌঁছান বিসিবি প্রধান।
এরপর সোজা গিয়ে উঠেন টাইগারদের টিম হোটেলে। সেখানে ব্যাটিং বিপর্যয় নিয়ে আগেই কথা বলার কথা জানিয়েছিলেন পাপন।
.png)
বিসিবি সভাপতির সঙ্গে খেলা দেখতে দেশটিতে গিয়েছেন আরেক পরিচালক শেখ সোহেল ও বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। গতকাল টিম হোটেলে তাদের সঙ্গে দেখা যায় ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসকেও।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!