ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইউএস ওপেনের নতুন রানি গফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৭, ১০ সেপ্টেম্বর ২০২৩
ইউএস ওপেনের নতুন রানি গফ
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। নারী এককের ফাইনালে এরিনা সাবালেঙ্কাকে ২-৬, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন তিনি।  সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন সেরেনা উইলিয়ামসকে। কারণ ১৯৯৯ সালে শেষবার কিশোরী হিসেবে সেরেনা জিতেছিলেন ইউএস ওপেন।  বর্তমানে এই শতাব্দীতে প্রথম কিশোরী টেনিস খেলোয়াড় হিসেবে সেই কীর্তি ছুঁলেন গফ।

শনিবার (৯ সেপ্টেম্বর) আর্থার অ্যাশ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্নায়ুচাপে ভুগছিলেন কোকো গফ। এই সুযোগে আক্রমণাত্মক হয়ে উঠলেন সাবালেঙ্কাও। তাতে প্রথম সেটে রীতিমতো উড়িয়েও দিলেন গফকে। কিন্তু গফ ভড়কে যাননি। 

পরের দুই সেটে ফিরলেন দাপটের সঙ্গে। ২-১ সেটে তাকে হারিয়ে জিতে নিয়েছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাও। এর আগে গফের সর্বোচ্চ অর্জন ছিল গত বছরের ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলা। 

Advertisement

তৃতীয় সেটের প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে এগিয়ে যান গফ। যত সময় গড়াচ্ছিল তত ডানা মেলছিলেন তিনি। প্রতিটি শট থেকে ঠিকরে বেরোচ্ছিল আত্মবিশ্বাস। 

অন্যদিকে গফের পাশাপাশি নিজের বিরুদ্ধেও খেলতে হচ্ছিল সাবালেঙ্কাকে। বারবার মেজাজ হারাচ্ছিলেন। শেষ পর্যন্ত হারলেন ৬-২ ব্যবধানে।

ফাইনাল জিতে প্রতিক্রিয়া জানাতে গিতে গফ বলেন, ‘আমি এই মুহূর্তে স্তব্ধ। আমার মনে হচ্ছে, সৃষ্টিকর্তা কষ্টের ভেতর দিয়ে এটি দিয়েছেন। হয়তো অর্জনটাকে আরও মধুর করার জন্য। আমি কৃতজ্ঞ। এই অনুভূতি ব্যক্ত করার কোনো ভাষা নেই।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!