ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
এশিয়া কাপ: ভারত-পাকিস্তান

ভারতের পেস সামলানোই পাকিস্তানের চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৩
ভারতের পেস সামলানোই পাকিস্তানের চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত

এশিয়ার ক্রিকেট বিশ্বকাপ খ্যাত ‘এশিয়া কাপ’ কাপে সবচেয়ে সফল দল ভারত। আসরটিতে সাতবার ট্রফি উঁচিয়ে ধরেছে তারা। এ টুর্নামেন্টে ছয়বার শিরোপা জিতে দ্বিতীয় স্থানে আছে শ্রীলংকা। আর পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে মাত্র দুবার। গেল  কয়েক বছর ধরে পাকিস্তানি পেসারদের সামনে পড়লে এলোমেলো হয়ে পড়ছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। চলতি এশিয়া কাপেও এর ব্যতিক্রম হয়নি। 

শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ রউফের আগুন ঝরানো বোলিংয়ের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় টপঅর্ডার। মাত্র ৬৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ভারত অলআউট হয় ২৬৬ রানে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এমনি অবস্থায় পাকিস্তান পেস বোলারদের চ্যালেঞ্জ নিয়েই সুপার ফোর পর্বে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত।

সুপার ফোর পর্বে এরই মধ্যে প্রথম ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে পাকিস্তান। আর আজ (রোববার) সেরা চারের মিশন শুরু করতে যাচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আজকের লড়াইয়ের আগে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। 

চলতি এশিয়া কাপে একমাত্র এই দুই দলের ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। অন্যতম আয়োজক দেশ শ্রীলংকাতে নিয়মিতভাবেই হানা দিচ্ছে বৃষ্টি। গ্রুপপর্বে পরিত্যক্ত হয় ভারত-পাকিস্তান ম্যাচও। কিন্তু সুপার পর্বে রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। 

অর্থাৎ এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলা যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পরদিন। ভারতীয় দলের অন্যতম ওপেনার শুভমান গিলের কথায়, বাকি দলগুলোর মতো আমরা পাকিস্তানের বিরুদ্ধে খুব বেশি খেলি না। তবে এটা জানি ওদের বোলিং আক্রমণ খুবই ভালো। নিয়মিত না খেললে বড় মঞ্চে গিয়ে ওদের বিরুদ্ধে খেলতে অসুবিধা হয়।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!