ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

গিলের পর রোহিতের ফিফটি, ভারতের ১০০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৩
গিলের পর রোহিতের ফিফটি, ভারতের ১০০
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। যেখানে শুভমান গিলের পর অর্ধ শতক তুলে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪.১ ওভারে বিনা উইকেটে ১০৯ রান।

রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

Advertisement

পাকিস্তান বধের মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। শ্রেয়স আইয়ারের জায়গায় দলে ফিরেছেন লোকেশ রাহুল। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ দিয়েছিলেন গিল। তবে সে যাত্রাই বেঁচে যান তিনি।

ম্যাচের শুরু থেকে একাধিক সুযোগ তৈরী হলেও তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। ম্যাচের ১৩তম ওভারে তৃতীয় বলে ওডিআই ক্যারিয়ারের ৮ নম্বর ফিফটি তুলে নেন গিল।

গিলের পর ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত শর্মা। এখন রোহিত ৫৩ ও ৫৫ রানে ব্যাটিং করছেন শুভমান গিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!