পাকিস্তান-ভারতের ম্যাচের নিয়মে আসলো পরিবর্তন
এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ভারত। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে ম্যাচটি। এ ম্যাচকে ঘিরে নিয়মে আনা হয়েছে বড়সড় পরিবর্তন।
রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু পায় রোহিত শর্মার দল। তবে প্রথম ইনিংসের মাঝামাঝি সময়ে হাইভোল্টেজ ম্যাচটিতে হানা দেয় বৃষ্টি।
এশিয়া কাপের ম্যাচগুলোর নূন্যতম ২০ ওভারের খেলা বাংলাদেশ সময় রাত ১২টার মধ্যে শেষ করতে হতো। কিন্তু চলমান ভারত-পাকিস্তান ম্যাচ শেষ করার সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত সময় রাখা হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য।
.png)
আগের ম্যাচগুলোতে নূন্যতম ২০ ওভারের জন্য খেলা শুরু করতে হতো বাংলাদেশ সময় ১০ টা ৫০ মিনিটের মধ্যে। সেই সময়েও এসেছে পরিবর্তন। ভারত-পাকিস্তান ম্যাচ শুরু করার সর্বশেষ সময় রাত ১১টা ৬ মিনিট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চড়া হন রোহিত ও গিল। দুই ওপেনার মিলে চার-ছক্কার ঝড় বইয়ে দেন। তাতে শুরুর ৫ ওভারেই ৩৭ রান তুলে ফেলে ভারত।
ভারতের ওপেনিং জুটি ভাঙে ১২১ রানে। ৫৬ রান করা রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান শাদাব খান। ৫৮ রান করে আফ্রিদির শিকার হন গিল।