ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়ায় গেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ১১ সেপ্টেম্বর ২০২৩
এবার অক্সিজেন টিউব নিয়ে বলিভিয়ায় গেলো আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

সমূদ্রপৃষ্ঠ থেকে ৩৬২৫ মিটার উচ্চতায় অবস্থিত বলিভিয়ার রাজধানী লাপাজ। শহরটিতে প্রায়ই অক্সিজেনের সমস্যায় পড়েন সেখানকার বাসিন্দারা। আর এমন পরিস্থিতিতে সেখানে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ বলিভিয়া। 

বুধবার ভোরে (বাংলাদেশ সময়) বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরেই মধ্যে এ ম্যাচটি খেলার জন্য লাপাজে গিয়ে হাজির হয়েছেন লিওনেল মেসিরা। কিন্তু লাপাজ পৌঁছার পর অনুশীলন করতে গিয়েই মূলত অক্সিজেন শূন্যতায় ভুগতে শুরু করেন আর্জেন্টিনার ফুটবলাররা। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে দ্রুত তাদেরকে অক্সিজেন টিউব সরবরাহ করা হয়।

যে মাঠে খেলা হবে, সেই এস্টাডিও হার্নান্দো সাইলসের উচ্চতা সমূদ্রপৃষ্ঠ থেকে ৩৬৩৭ মিটার। এত উঁচুতে খেলতে গিয়ে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হতে পারে মেসিদের। 

Advertisement

তবে ফিফা কর্তৃক একটা সময় এই এস্টাডিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আয়োজনের অযোগ্য বলে ঘোষণা করেছিলো। ২৫০০ মিটার উচ্চতার বেশি কোনো স্টেডিয়ামে এ ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করা যাবে না এমন নির্দেশ দেয় ফিফা।  

কিন্তু এ সিদ্ধান্তের একমাস পরেই ফিফা তাদের নির্দেশনা পাল্টে উচ্চতার সীমা নির্ধারণ করে ৩০০০ মিটার করা হয়। কিন্তু এবারের বিশ্বকাপ বাছাই পর্বের আগে ফিফা এস্টাডিও হার্নান্দো সাইলসকে বিশেষ অনুমতি প্রদান করে ফিফা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!