ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাড়ে ৩ হাজার মিটার উঁচুতে ম্যাচ, যা বললেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:১০, ১১ সেপ্টেম্বর ২০২৩
সাড়ে ৩ হাজার মিটার উঁচুতে ম্যাচ, যা বললেন স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। যে ম্যাচকে ঘিরে নিজেদের পরিকল্পনা জানিয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

বুধবার বাংলাদেশ সময় রাত ২ টায় বলিভিয়ার রাজধানী লা পাজের এস্তাদিও এরনোন্দো সাইলস স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে স্টেডিয়ামে খেলা হবে তার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৩৭ মিটার উঁচুতে।

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে এই মাঠ থেকেই ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল আলবিসেলেস্তেরা। তবে এখানে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ২-০ গোলে ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ বাছাইপর্বে ৬-১ গোলে হারের দুঃস্মৃতিও আছে তাদের। 

Advertisement

এতো উঁচু স্টেডিয়ামের সঙ্গে মানিয়ে নেয়াটা প্রতিপক্ষ খেলোয়াড়দের কঠিন। অনেককেই শ্বাসকষ্টে ভুগতে দেখা গেছে অতীতে। তবে লা পাজের উচ্চতা নিয়ে অভিযোগ করার কিছু দেখছেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।  

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এই (উচ্চতা) বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ এটা পরিবর্তন হবে না এবং সবসময় এমনই থাকবে। এটা স্পষ্ট যে, বাড়তি অসুবিধা যোগ করেছে। কিন্তু কোনো অবস্থাতেই আমরা এনিয়ে অভিযোগ করছি না। সবাইকেই এখানে খেলতে হবে এবং এখানে খুব বেশি কিছু করার নেই।’

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ আরো বলেন, ‘আমরা অন্যান্য দিকগুলোতে একটু বেশি কাজ করছি। যারা এখানে কখনো খেলেনি তাদের বুঝাচ্ছি কী হতে পারে। তবে যতই ব্যাখ্যা করি না কেন, মাঠে গিয়ে সেটা বোঝার উপায় নেই। আমি এখানে খেলেছি, এখানে আসার আগে অনেক কিছুই আমাকে দেখানো হয়েছিল। কিন্তু যখন খেলার সময় আসে তখনকার অনুভূতি একদমই ভিন্ন।’

স্কালোনি বলেন, ‘ভ্রমণ এরমধ্যেই ইতিবাচক অনুভূতি নিয়ে এসেছে। কারণ এর মানে হলো সে খেলার জন্যই এখানে এসে, অন্যথায় এখানে ভ্রমণ করতো না। আমরা জানি যে সবসময়ই খেলতে চায়, তবে আমরা অপেক্ষা করব এবং মঙ্গলবারে সিদ্ধান্ত নেব।’

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা বলিভিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে তারা। জয়সূচক গোলটি এসেছিল মেসির পা থেকেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!