ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

থেমেছে বৃষ্টি, যত ওভারে পাক-লংকা ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ১৪ সেপ্টেম্বর ২০২৩
থেমেছে বৃষ্টি, যত ওভারে পাক-লংকা ম্যাচ
ছবি- সংগৃহীত

এশিয়া কাপে অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি বাধায় সেটি সম্ভব হয়নি।

অবশেষে কলম্বোতে বৃষ্টি থেমেছে। এতে টসের সময় ও ম্যাচ শুরুর সময় জানানো হয়েছে। বাংলাদেশ সময় সাড়ে ৫ টায় টস এবং পৌণে ৬টায় বল মাঠে গড়াবে। আর ম্যাচের দৈর্ঘ্য কমে ৪৫ ওভারে আনা হয়েছে।

ক্রিকইনফো বলছে, বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে ম্যাচ শুরু না হওয়ায় ওভার কাটা হয়েছে। এতে ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৫ ওভারে আর দু’দলই ৯ ওভার করে পাওয়ার প্লের সুযোগ পাবে।

Advertisement

এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত বা টাই হলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। লংকানদের রান রেট -০.২০০ এবং পাকিস্তানের রান রেট -১.৮৯২।

সুপার ফোরে ২ ম্যাচ ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ২ খেলায় ১টি করে জয়-হারে ২ করে পয়েন্ট নিয়ে টেবিলের পরের দু’টি স্থানে আছে যথাক্রমে- শ্রীলংকা ও পাকিস্তান।

দুই খেলায় জয়হীন বাংলাদেশ খালি হাতে টেবিলের তলানিতে থেকে এবারের আসর থেকে বিদায় নিয়েছে। গত বছর সর্বশেষ এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। দুবাইয়ের ঐ ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলংকা।

ঐ ম্যাচের পর সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলংকা ও পাকিস্তানের আর দেখা হয়নি। এ বছরের জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তানের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় লংকানরা।

ওয়ানডে ফরম্যাটে ২০১৯ সালের অক্টোবরে সর্বশেষ মুখোমুখি হয়েছিল হয়েছিলো শ্রীলংকা-পাকিস্তান। ঘরের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের ঐ ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো পাকিস্তান।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১৫৫বার মুখোমুখি হয়েছে এই দু’দল। এর মধ্যে শ্রীলংকার জয় ৫৮টিতে, পাকিস্তানের জয় ৯২ ম্যাচে। ১টি ম্যাচ টাই ও ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়।

শ্রীলংকা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্থা, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!