এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১২ ওভারে এক উইকেটে ৫৬ রান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। কিছুটা বিলম্বে অনুষ্ঠিত টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
.png)
অঘোষিত সেমিফাইনালে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। অন্যদিকে, জয়ের ধারায় ফিরতে দুই পরিবর্তন নিয়ে নেমেছে স্বাগতিক শ্রীলংকা।
এদিন পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও আব্দুল্লাহ শফিক। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলেন এ দুই ব্যাটার।
ম্যাচের প্রথম ওভারের শেষ বলে শর্ট মিড অফে ক্যাচ দিয়েছিলেন শফিক। অল্পের জন্য সে যাত্রাই রক্ষা পান তিনি। তবে নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফখর জামানকে সাজঘরের পথ দেখান মধুশান। বোল্ড হওয়ার আগে ৪ রান করেন তিনি।
এরপর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন শফিক। এখন শফিক ২৮ ও ২১ রানে ব্যাটিং করছেন বাবর।