ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরতে চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩
জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরতে চান সাকিব
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের আগে বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে টিম টাইগার্স। চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের একটিতে জয় পেয়েছে তারা। ফলে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেছেন সাকিব-মিরাজরা।

শুক্রবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। এ ম্যাচটি স্রেফ আনুষ্ঠানিকতার। তবে শেষটা জয় দিয়ে রাঙাতে চান টাইগার দলপতি সাকিব আল হাসান।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার কলোম্বোতে টিম হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান। এ সময় শুধু ভারতের বিপক্ষে জয়ের কথাই বলেন টাইগার এই অধিনায়ক, ‘আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্যকিছু চাই না, শুধু জিততে চাই।’

Advertisement

বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম কিংবা শক্তিমত্তা সবদিক বিবেচনায় আগামীকালের ম্যাচে স্পষ্ট ফেভারিট ভারত। তাই রোহিত শর্মার দলকে হারাতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে টাইগারদের। আর সেটা দিতে প্রস্তুত আছেন সাকিব।

ভারতের বিপক্ষে ম্যাচ সহজ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘খেলার পরে বলতে পারবো, আগে কিভাবে বলবো? সহজ হবে, না কঠিন হবে। আমরা যাবো, যতটা সম্ভব ভালো খেলা যায়, জেতার জন্য খেলবো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!