ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি- সংগৃহীত

শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। ফাইনাল নিশ্চিত হওয়ায় টাইগারদের জন্য ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার।

কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। পারিবারিক কারণে মুশফিকুর রহিম দলত্যাগ করায় আজ নিশ্চিতভাবেই বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন। কেননা মুশফিক না থাকায় তার জায়গায় নতুন করে যুক্ত হবেন আরো একজন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান ভারতের বিপক্ষে একাদশ নিয়ে বলেন, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু নাও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলেও হতে পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। খেলা শুরুর পরে আসলে ভালোভাবে বোঝা যাবে। এর আগে শুধু ধারণাই করা যাবে। আসলে কম্বিনেশনে স্পিন থাকবে। শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে।’

Advertisement

ধারণা করা হচ্ছে, টাইগার একাদশে ফিরতে পারেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে বিজয়কে। সে ক্ষেত্রে তিনে খেলবেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয়ে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। এছাড়া সাতে থাকতে পারেন শামীম পাটোয়ারী। আট নম্বরে মেহেদী হাসান মিরাজ।

নয়, দশ এবং এগারোতে দেখা যাবে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামকে। হাসান মাহমুদকে এদিন একাদশের বাইরে রাখার সম্ভাবনা রয়েছে, যে কারণে একাদশে ফেরার প্রবল সম্ভাবনাই ফিজের। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড বিবেচনায় এমন সিদ্ধান্ত আসার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!