ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ ২০২৩

সিরাজ ঝড়ে ১২ রানেই ষষ্ঠ উইকেট হারাল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩
সিরাজ ঝড়ে ১২ রানেই ষষ্ঠ উইকেট হারাল শ্রীলংকা
ফাইল ছবি

এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলংকা। ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে লংকানরা। শুরুতেই ছয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ ওভারে ছয় উইকেটে ১৩ রান।

আজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। তবে মাঠের লড়াই শুরুর আগে বাধা হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়।

Advertisement

লংকানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। মুখোমুখি দ্বিতীয় বলেই পেরেরাকে ফেরান জাসপ্রিত বুমরাহ। কেএল রাহুলের তালুবন্দী হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি তিনি।

চতুর্থ ওভারে এসে লংকা শিবিরে জোড়া আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। প্রথম বলেই ২ রান করা নিশাঙ্কাকে ফেরান তিনি। এক বল বিরতিতে সাদিরা সামারাবিক্রমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এ পেসার।

পরের বলে চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান সিরাজ। যদিও শেষ পর্যন্ত হ্যাটট্রিক বলে বাউন্ডারি হাঁকান ধনঞ্জয় ডি সিলভা। তবে পরের বলেই আউট হন তিনি।

এখানেই থামেনি সিরাজ ঝড়। নিজের পরের ওভারে দাসুন শানাকাকে বোল্ড করে ফাইফারের স্বাদ পান তিনি। অন্যদিকে ঘরের মাঠে বিশাল লজ্জার মুখে পড়ে লংকানরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!