এদিকে ফাইনালের একদিন আগে অর্থাৎ গত ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। যেখানে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন লাল-সবুজের জার্সিতে অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। নিজের অভিষেক ম্যাচেই রোহিও শর্মা ও তিলক ভার্মার উইকেট শিকার করেছেন এ ডানহাতি পেসার।
মূলত এবাদত হোসেনের ইনজুরিতে জাতীয় দলে ডাক পান টাইগার পোসার সাকিব। টুর্নামেন্টের শুরু থেকে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। তবে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেই অভিষেক রাঙিয়েছেন এ টাইগার পেসার।
.png)
অভিষেকেই চাপ সামলে এমন বোলিং করার সুবাদে প্রশংসায় ভাসছেন জুনিয়র সাকিব। এমনকি তার প্রশংসায় যুক্ত হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক ও অনিল কুম্বলে।
ক্রিকবাজের বিশ্লেষণে তানজিম সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন করেন দীনেশ কার্তিক। ভারতীয় এই ক্রিকেটার সাকিবের সাথে হাসান মাহমুদ ও শেখ মেহেদীর কথাও উল্লেখ করেন।
কার্তিক বলেন, ‘দেখে মনে হচ্ছে এই বোলারের (তানজিম হাসান সাকিব) ভবিষ্যত আছে। শেখ মাহেদী এবং তানজিম উভয় অদূর ভবিষ্যতে দারুণভাবে ভূমিকা রাখবে। এই তালিকায় হাসান মাহমুদও আছে। সে একজন সলিড বোলার, সবশেষ ম্যাচ খেলেছে। তার মাঝে স্কিল আছে।’
এদিকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ম্যাচ বিশ্লেষণে ভারতীয় কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলের মুখেও শোনা যায় তানজিম সাকিবের প্রতি মুগ্ধতা।
তিনি বলেন, ‘সে (তানজিম হাসান) দুর্দান্ত ছিল। আমার মনে হয় নতুন বলে খানিকটা গতিময় বোলিং করেছে, বেশ কয়েকটি ১৪০ কি.মি. এর চেয়ে বেশিও ছিল। সব ব্যাটারই তার বিপক্ষে ভুগেছে। নতুন বলে তার চেয়ে ভালো কেউ ছিল না। ডেথ ওভারেও সে ভালো করেছে, আমার মনে হয় খানিকটা চাপ ছিল কিন্তু সে ব্যাক অব দ্য হ্যান্ড স্লোয়ার বল করেছে। এটা খেলা একেবারে সহজ নয়।’