এদিকে হাই প্রোফাইল কোচ, দুর্দান্ত সব ফুটবলার দিয়েও অন্তহীন সমস্যা থেকে মোটেও বেরিয়ে আসতে পারছে না চেলসি। একের পর এক পরাজয় আর ড্র’য়ের ফলে পয়েন্ট হারাচ্ছে তারা।
রোববার রাতে বোর্নমাউথের ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে চেলসি। যেখানে ক্লাবটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে মওরিসিও পোচেত্তিনোর শিষ্যরা।
.png)
বোর্নমাউথের বিপক্ষে এই ম্যাচে দারুণ প্রভাব বিস্তার করে খেলেছিল চেলসি। প্রথমার্ধে তো একচেটিয়া খেলেছে তারা। কিন্তু কাঙ্খিত গোলটিরই দেখা পেল না। ম্যাচের ১৪ মিনিটে তো প্রায় গোল পেয়েই গিয়েছিলো চেলসির ফুটবলাররা। নিকোলাস জ্যাকসন একেবারে নিশ্চিত গোলটি মিস করেন।
এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ মিস করে ফেলেন কনর গ্যালাগার। প্রথমার্ধে একটি দারুন সুযোগ পেয়েছিলো বোর্নমাউথও। ড্যাঙ্গো অত্তারা বল পেয়েই নিচু শট নিয়েছিলেন; কিন্তু চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ ডাইভ দিয়ে সেই বলটি রক্ষা করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে চেলসি। রাহিম স্টার্লিংয়ের একটি ফ্রি-কিক বোর্নমাউথের পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দুর্দান্ত শট নেন লেভি কলউইল। বল জড়িয়েও যায় জালে। কিন্তু রেফারি গোলটি বাতিল করে দেন অফসাইডের কারণে।