ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটাও দুর্দান্ত হয়েছে ম্যানচেস্টার সিটির। সবশেষ পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
মঙ্গলবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে মাঠে নামবে সিটি। যেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
.png)
তার আগে সংবাদ সম্মেলনে আসেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা। এ সময় তিনি বলেন, ‘আমাদের ক্লাবের জন্য চ্যাম্পিয়নস লিগ জয় অবিশ্বাস্য। কিন্তু এটাও ভাবতে হবে, কতগুলো দল একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে? অনেক। তাই একবার চ্যাম্পিয়ন হয়ে আমরা এমন আহামরি কিছু করে ফেলিনি। তবে এটা সত্য যে আমরা খুবই গর্বিত।’
রেড স্টার বেলগ্রেডকে নিয়ে গার্দিওলা বলেন, ‘খুবই আক্রমণাত্মক দল। তারা খেলোয়াড় ধরে ধরে মার্ক করে না। মাঝেমধ্যে করলেও সেগুলো দ্রুততার সঙ্গে মোকাবিলা করতে হবে।’