[ খেলা ]
অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই
ফিলিপাইনের কাছে হারল বাংলাদেশ
ছবি: ফেডারেশন
বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইয়ের রাউন্ড-টুতে আবারো হার দেখল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হেরে যাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের কাছে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার হ্যানয়ের ইয়ুথ ফুটবল ট্রেনিং সেন্টারে ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হেরেছে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা।
আজকের ম্যাচে খেলার ৩ মিনিটে ইসাবেলা প্রেস্টনের গোলে এগিয়ে যায় ফিলিপাইন (১-০)। পরের মিনিটে সমতায় ফেরায় বাংলাদেশ। গোল করেন সাগরিকা (১-১)। খেলার ৩০ মিনিট পর্যন্ত দুই দলেই আক্রমণ চালায়। তবে গোলের দেখা পায়নি কেউই। খেলার ৩২ মিনিটে নিনা ম্যাথেলাসের গোলে ব্যবধান দ্বিগুন করে ফিলিপাইন (২-০)। বিরতির আগে মুহুর্ত পর্যন্ত সমতা ফেরানোর চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিরতির পরেও সমতা ফেরাতে গিয়ে উল্টো খেলার ইনজুরি সময়ে (৯০+৫) আবারো গোল হজম করে বাংলাদেশ। ফিলিপাইনের হয়ে জয় সূচক গোল করেন জেলেনা (৩-১)। বাকি সময়ে গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
.png)
টানা দুই হারের এশিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ দল। আগামী ২৪ সেপ্টম্বর গ্রুপের নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!