ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাপানের কাছে ৮ গোল খেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩
জাপানের কাছে ৮ গোল খেল আর্জেন্টিনা
ফাইল ছবি

নারী ফুটবলে জাপান এক ভয়ঙ্কর নাম। যার প্রমাণ আবারও জানান দিয়েছে তারা। নারী বিশ্বকাপের সর্বশেষ আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল দেশটি। তবে এবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মেয়েদের গোলবন্যায় ভাসিয়েছে জাপানের মেয়েরা।

আর্জেন্টিনার পুরুষ দল বেশ শক্তিশালী হলেও নারী ফুটবলে তেমন শক্তিশালী নয় দেশটি। এশিয়া সফরে এসে তারা জাপানের কাছে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়েই ঘরে ফিরছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জাপান। 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম লিড পায় জাপান। তানাকার গোলে এগিয়ে যায় তারা। হাসেগাওয়া পেনাল্টি থেকে গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় জাপান। দলটিকে ৩-০ গোলে এগিয়ে নেন তাকাহাশি। ৩৯ মিনিটে দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

Advertisement

জাপানের মেয়েদের আক্রমণাত্মক ফুটবলে ৪ গোল হজম করে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রাখে জাপান। ৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে দলের সপ্তম গোল করেন।

শেষ মিনিটেও গোল হজম থেকে রক্ষা পায়নি আর্জেন্টিনার মেয়েরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে গোল করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানি মেয়েরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!