ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল ২০২৪

ড্রাফট শুরুর আগে চট্টগ্রামে এস্কিনাজি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ড্রাফট শুরুর আগে চট্টগ্রামে এস্কিনাজি
ছবি: সংগৃহীত

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। তবে ড্রাফট শুরুর আগেই চুক্তির মাধ্যমে একজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আসন্ন বিপিএল ২০২৪-এর জন্য সরাসরি চুক্তিতে স্টিফেন এস্কিনাজিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র‍্যাঞ্চাইজিটি।

২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে ইংল্যান্ডে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় বয়স-স্তরের ক্রিকেট খেলেন তিনি। বিগ ব্যাশ লিগ ও দ্য হান্ড্রেডে খেলেছেন এ ক্রিকেটার।

Advertisement

৯২ ইনিংসে ৩৪.২০ গড় এবং ১৪১.৮৭ স্ট্রাইক রেটে ২৮৩৯ রান করেছেন এস্কিনাজি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে। লিস্ট এ ক্রিকেটে ছয়টি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকের সাথে তার গড় ৫৫.১৫।

হান্ড্রেডের সর্বশেষ সংস্করণে, ওয়েলশ ফায়ারের হয়ে খেলেছিলেন এস্কিনাজি। যেখানে আট ইনিংসে ২৯.৭১ গড় এবং ১৫৫.২২ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!