ঢাকার স্কোয়াডে তাসকিন আহমেদ ছাড়া বড় কোনো নাম নেই। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এবারের বিপিএল। এর আগে আজ ড্রাফট থেকে পছন্দের দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একনজরে দেখে নিন যেমন হলো ঢাকা দল:
রিটেইন দেশি ক্রিকেটার: তাসকিন আহমেদ, আরাফাত সানি ও শরিফুল ইসলাম
সরাসরি দলে নেয়া দেশি ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন সৈকত
সরাসরি দলে নেয়া বিদেশি ক্রিকেটার: সায়িম আইয়ুব, উসমান কাদির, চতুরঙ্গ ডি সিলভা
ড্রাফট থেকে দেশি: ইরফান শুক্কুর, সাইফ হাসান, আলাউদ্দিন বাবু, এস এম মেহরাব হোসেন, নাঈম শেখ, মোহাম্মদ সাব্বির হোসেন, জসিমউদ্দিন
ড্রাফট থেকে বিদেশি: লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা।
.png)