[ খেলা ]
এশিয়ান গেমস-২০২৩
রাউন্ড অব সিক্সটিন থেকে নূরুদ্দিন ও রুমার বিদায়
ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে তায়কোয়ানদোতে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের নূরুদ্দিন হোসেন ও রুমা খাতুন। রোববার সকাল ৭টা লিনান স্পোর্টস কালচারাল এন্ড এক্সিবিশন সেন্টারে পুমসের ব্যক্তিগত ইভেন্টের নেমেছিলেন তারা।
পুমসের ব্যক্তিগত ইভেন্টে সৌদি আরবের ওয়াহিদ খলিলের বিপক্ষে নূরুদ্দিন করেন ৯০.১ পয়েন্ট। আর ওয়াহিদের স্কোর ১০৩.৪। নারীদের ইভেন্টে রুমা খাতুন ৯৮.৬ স্কোর করেছেন। ইরানের মারজান সালাহশৌরি করেছেন ১০৮.৩ স্কোর।
সোমবার তৃতীয় দিন আছে ৭ ডিসিপ্লিনের লড়াই। আগামীকাল বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্রোঞ্জ পদকের জন্য পাকিস্তানের বিপক্ষে খেলবে। ফুটবলে নারী দল মুখোমুখি হবে ভিয়েতনামের। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি শুটিং, তায়কোয়ান্দো, সাঁতার, দাবা, বক্সিংয়ের ইভেন্ট রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এশিয়ান ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!