শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) মেডিকেল কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভা বলেন, ‘চিকিৎসা বিজ্ঞান মতে, বিশ্বকাপের বেশিরভাগ সময় হাসারাঙ্গার পক্ষে ফিট থাকা সম্ভব নয়। এর ফলে লঙ্কান স্পিন বিভাগের অন্যতম ভরসা হাসারাঙ্গার বিশ্বকাপে খেলা অনিশ্চিত।’
লিগ পর্বের শেষ দিকে হাসারাঙ্গাকে পাবার আশায় তাকে বিশ্বকাপ দলে রাখতে পারেন নির্বাচকরা। কিন্তু চিকিৎসকের ধারণা, এ ধরনের পদক্ষেপে ঝুঁকি বেশি থাকবে। হাসারাঙ্গাকে নিয়ে চিন্তা থাকলেও, সুসংবাদ পাচ্ছে শ্রীলংকা।
.png)
ইনজুরি থেকে সুস্থ হবার পথে পেসার দুসমন্থ চামিরা ও স্পিনার মহিশ থিকসানা। এ দুই বোলার বিশ্বকাপে দলে ভূমিকা রাখতে পারবেন আশা করা হচ্ছে। ডি সিলভা আরো জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে যাচ্ছেন ইনজুরির কারণে এশিয়া কাপে খেলতে না পারা দুই পেসার দিলশান মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা।