ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের দল ঘোষণা করল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৩
বিশ্বকাপের দল ঘোষণা করল শ্রীলংকা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাকি আর মাত্র ১০ দিন। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে দল ঘোষণা করেছে শ্রীলংকা। ইনজুরি শঙ্কা নিয়েই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে দেশটি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

দাসুন শানাকার নেতৃত্বে ভারতের মাটিতে খেলবে লংকানরা। মহেশ থিকসানা ও দিলশান মধুশানাকার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকার পরও দলে রাখা হয়েছে। এছাড়া ট্রাভেল রিজার্ভ হিসেবে ডাক পেয়েছেন দুশান হেমন্ত ও চামিকা করুনারত্নে।

তিনজন ব্যাটার, দুই উইকেটকিপার-ব্যাটার ও পাঁচ বোলারের সঙ্গে স্কোয়াডে আছেন ৬ অলরাউন্ডার। ইনজুরির কারণে এশিয়া কাপ মিস করা লাহিরু কুমারা দলে ফিরেছেন। তবে বিশ্বকাপের দলে জায়গা পাননি চামিরা।

Advertisement

শ্রীলংকা বিশ্বকাপ স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক),  কুশল মেন্ডিস,(সহ-অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা,দুনিথ ওয়েল্লালাগে, মাথিশা পাথিরানা, দিমুথ করুনারত্নে, কাসুন রাজিথা, দুশান হেমন্থ ,দিলশান মধুশানাকা, মহেশ থিকসানা  এবং লাহিরু কুমারা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!