ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ভালো খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ২৭ সেপ্টেম্বর ২০২৩
‘ভালো খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ’
ছবি: সংগৃহীত

বর্তমানে জাতীয় দলের অন্যতম পেসার তানজিম হাসান সাকিব। ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর হারিয়ে গিয়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আবারও নজর কাড়েন বিসিবির। তাতেই সুযোগ হয় বাংলাদেশ জাতীয় দলে।

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানজিম সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো আর এখন বড়দের সাথে যাচ্ছি। ভালো খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওইটা আমাকে অনেক মোটিভেশন দেয় কারণ একটা বিশ্বকাপ জিতছি সো আমার কোনো ধরনের ভয় কাজ করে না। মানসিকভাবে অনেক শক্তিশালী আছি। সো এটা আমাকে অনেক মোটিভেশন দেয়।’

সবশেষ এশিয়া কাপে নিজের অভিষেক ম্যাচে নতুন বলে ভারতীয় ব্যাটারদের দারুণভাবে ভুগিয়েছেন তানজিম সাকিব। রোহিত শর্মা ও তিলক ভার্মার মতো ব্যাটারদের বোকা বানিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে ভালো করার পর থেকে পরবর্তী ম্যাচগুলো ভালো খেলার পরিকল্পনা ছিল তানজিম সাকিবের।

Advertisement

তরুণ এই পেসার বলেন, ‘যখন আমি ভারতের সঙ্গে ভালো খেলি তখন আমার একটাই পরিকল্পনা ছিল পরবর্তী যে খেলাগুলো আসবে শুধু ভালো খেলে যাবো। নির্বাচক আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানেই ভালো খেলব। তারা যখন আমাকে বিশ্বকাপের জন্য বাছাই করলো সেটা আমি মনে করি আমার জন্য সূবর্ণ সুযোগ ভালো করার জন্য বা দেশকে ভালো কিছু দেয়ার জন্য। আমি ওইটাই চেষ্টা করব যাতে আমি দেশকে সর্বোচ্চটা দিতে পারি। আমি আমার থেকে শতভাগ চেষ্টা করে যাব বাকিটা আল্লাহ আমার সাথে থাকবে ইনশাআল্লাহ।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!