ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ানডে বিশ্বকাপে যেখানে কোহলিকে ছাপিয়ে সেরা সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ওয়ানডে বিশ্বকাপে যেখানে কোহলিকে ছাপিয়ে সেরা সাকিব
ফাইল ছবি

আর কিছুদিন পরই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা সাকিবের সামনে এবারও রয়েছে একাধিক রেকর্ড নিজের করে নেয়ার হাতছানি। তবে আসর শুরুর আগে অন্য একটি তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব। যেখানে তার পেছনে রয়েছেন ভারতের বিরাট কোহলি। 

জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যাই সবচেয়ে বেশি। চার বিশ্বকাপে খেলা সাকিব ব্যাট হাতে রান করেছেন ১১৪৬। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের চেয়ে বেশি রান কারো নেই।

বিশ্বকাপে রানসংখ্যায় সাকিবের পরই দুইয়ে রয়েছেন ভারতের বিরাট কোহলি। তিনটি বিশ্বকাপ খেলা কোহলি ২৬ ম্যাচে করেছেন ১০৩০ রান। তালিকার তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১৮ ম্যাচে ৯৯২ রান করেছেন তিনি। 

Advertisement

তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত শর্মা (৯৭৮ রান), কেইন উইলিয়ামসন (৯১১ রান), মুশফিকুর রহিম (৮৭৭ রান)। জাতীয় দলের হয়ে এখনো খেলে চলা ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব ও কোহলিই ন্যূনতম ১০০০ রান করেছেন বিশ্বকাপে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!