[ খেলা ]
এশিয়ান গেমস
কাবাডিতে জাপানকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত
২০০৬ সালে পর এশিয়ান গেমসের কাবাডি থেকে কোনো পদক আনতে পারেনি বাংলাদেশ। এরপর ২০১০, ২০১৪ ও ২০১৮ সালে ফিরতে হয়েছিল শূন্য হাতে। সেই আক্ষেপ ঘোচাতে এখন চীনে হ্যাংজুতে রয়েছেন তুহিন তরফদাররা।
আজ সকালে জাপানকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনাও হয়েছে বাংলাদেশের। জয়টা এসেছে ৫২-১৭ পয়েন্টের বড় ব্যবধানে।
প্রথমার্ধ্বে বাংলাদেশ এগিয়ে যায় ২৫-৫ পয়েন্টে। এই জয়ে সেমিফাইনালে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস কুড়িয়ে নিলো বাংলাদেশ দল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!