স্বাগতিক ভারত দলেও সিনিয়র ক্রিকেটারদের সংখ্যা কম নয়। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরাও হয়তো শেষটা দেখছেন এ আসরে। শিরোপা জিতে স্মরণীয় করে রাখতে চাইবেন তারা।
এ বিশ্বকাপের পর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলটাতেও আসতে পারে বড় পরিবর্তন। বেন স্টোকস, জো রুট, জস বাটলারদের জন্য এটাই হতে পারে শেষ বিশ্বকাপ।
.png)
বিদায় বলতে পারেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মিচেল স্টার্কদের আরেকটা বিশ্বকাপ খেলা হতে পারে কঠিন।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্যও শেষ সুযোগ। পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরও বয়স বাড়ছে। এ আসর দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে পারে তাদের।
আফগানিস্তানের মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আর ডেভিড মিলার, শ্রীলংকার দিমুথ করুনারত্নেদের জন্যও ভারত বিশ্বকাপই হতে পারে শেষ।