বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন না থাকায় কিছুটা হলেও ইংল্যান্ড থেকে পিছিয়ে থাকবে। যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন।
.png)
ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবেন ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলি, মার্ক উড ও আদিল রশিদ।
অন্যদিকে, কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা।
সম্ভাব্য একাদশ (ইংল্যান্ড)
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, রিস টপলি, মার্ক উড ও আদিল রশিদ।
সম্ভাব্য একাদশ (নিউজিল্যান্ড)
উইল ইয়ং, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।