এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৮ ওভারে এক উইকেটে ৪১ রান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। কেন উইলিয়ামসন ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় কিউইদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
.png)
ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। মুখোমুখি দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে এবারের বিশ্বকাপের রানের খাতা খোলেন বেয়ারস্টো। একই ওভারে চারও হাঁকান তিনি।
এরপর অবশ্য দেখে খেলতে থাকেন দুই ওপেনার। প্রথম সাত ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দেন দুজন। অষ্টম ওভারে এসে সাফল্যের দেখা পান কিউই পেসার ম্যাট হেনরি। তার বলে উইকেটের পিছে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রান করা মালান।