এ প্রতিবেদন খেলা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৬.১ ওভারে এক উইকেটে ১৯৩ রান।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ইংল্যান্ড। যেখানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে ইংলিশরা। এতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৮৩ রান।
.png)
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ক্রিস ওকসের প্রথম ওভারেই ১০ রান নেন কনওয়ে।
ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইল ইয়ংকে জস বাটলারের তালুবন্দী করেন স্যাম কুরান। এ ম্যাচে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেছেন তিনি।
এরপর বাইশ গজে আসেন রাচিন রবীন্দ্র। উইকেটে এসেই মাঠের চারপাশ থেকে রান তুলতে থাকেন তিনি। এতে মাত্র ৩৬ বলেই অর্ধ শতক ছুঁয়ে ফেলেন তিনি।
ম্যাচের ২৭তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে আসরের প্রথম সেঞ্চুরির তুলে নেন কনওয়ে। সেঞ্চুরির পথে রয়েছেন তার সতীর্থ রাচিন রবীন্দ্রও।
এখন কনওয়ে ১০৬ ও রবীন্দ্র ৯৫ রানে অপরাজিত আছেন।