[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩
বাংলাদেশের বিপক্ষে যে তারকা ক্রিকেটারকে খেলাবে না ইংল্যান্ড
ফাইল ছবি
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দলটি। টাইগারদের বিপক্ষে সেই ম্যাচে দলের অতি গুরুত্বপূর্ণ এক ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে তারা।
জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের একাদশে দেখা যাবে না দলটির তারকা ক্রিকেটার বেন স্টোকসকে। চোটের কারণে কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি স্টোকস। বাংলাদেশ ম্যাচ দিয়ে ইংলিশ এই ক্রিকেটারের মাঠে ফেরার কথা ছিল।
তবে টাইগারদের বিপক্ষে সেই ম্যাচে স্টোকসকে খেলাবে না ইংল্যান্ড। ধারণা করা হচ্ছে, স্টোকসের না খেলার কারণ ধর্মশালার মাঠ। এই মাঠের আউটফিল্ড খেলার জন্য ঝুঁকিপূর্ণ।
.png)
ইনজুরিপ্রবণ স্টোকস মাঠে নামলে যে কোনো পরিস্থিতিতে নিজের শতভাগ উজার করে দেন। ধর্মশালার আউটফিল্ড স্টোকসের জন্য ক্ষতির কারণ হতে পারে। এটা ভেবে ইংল্যান্ড তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!