বিশ্বকাপ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে যান স্পিনার অ্যাস্টন অ্যাগার। অস্ট্রেলিয়ার তখন অ্যাডাম জাম্পা ব্যতীত কোনো স্পিনার ছিলো না। দলের এমন অবস্থায় নিজ থেকে এগিয়ে আসেন টেস্ট স্পিনার হিসেবে পরিচিতি পাওয়া নাথান লায়ন।
বিশ্বকাপের আগেই পায়ের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অ্যাগার। সে খবর শুনেই কোচকে বার্তা পাঠিয়েছিলেন লায়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যাগার ছিটকে যাওয়ার পরের দিনই আমি কোচকে বার্তা পাঠিয়েছিলাম।’
.png)
তিনি আরো বলেন, ‘আমি বলেছিলাম, ইদানীং ১০ ওভার বল করছি। বিশ্বকাপের জন্য শতভাগ প্রস্তুত আমি। যদি দরকার পড়ে তা হলে দলের সঙ্গে ভারতে যেতে কোনো সমস্যা নেই। বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া যে দল ঘোষণা করেছে তা দুর্দান্ত।’
কোচকে চিঠি পাঠালেও লায়নের স্বপ্ন পূরণ হয়নি। অ্যাগারের জায়গায় কোনো স্পিনারকে না নিয়ে লাবুশেনকে দলে নিয়েছে অজিরা।