ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিলিস্তিনের হামলার পর উয়েফা থেকে যে দুঃসংবাদ পেল ইসরায়েল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৭, ৯ অক্টোবর ২০২৩
ফিলিস্তিনের হামলার পর উয়েফা থেকে যে দুঃসংবাদ পেল ইসরায়েল
ফাইল ছবি

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনার পর বর্তমানে বেশ আতঙ্কে রয়েছে ইসরায়েলের বাসিন্দারা। রোববার (৮ অক্টোবর) ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেছে দেশটি। এরই পরিপ্রেক্ষিতে উয়েফা থেকে দুঃসংবাদ পেয়েছে ইসরায়েল।

আগামী দুই সপ্তাহের জন্য ইসরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রোববার এক বিবৃতি উয়েফা জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে। খবর দ্য টাইম অব ইসরায়েল।

সোমবার (১০ অক্টোবর) তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে ২০২৪ ইউরো বাছাইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরায়েলের। উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে।

Advertisement

এছাড়া আগামী ১৫ অক্টোবর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় কসোভোর মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইসরায়েলের। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা। 

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’

স্থগিত হওয়া ম্যাচগুলোর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ ছাড়াও ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইয়েও দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে- ১২ অক্টোবর ইসরায়েল বনাম এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইসরায়েল বনাম জার্মানি। দুটি ম্যাচের ভেন্যুই ইসরায়েল। এ ছাড়া ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!