ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ - ২০২৩

২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫০, ৯ অক্টোবর ২০২৩
২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দল দু’টি।

সর্বশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর কোন আসরে মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ভারতে অনুষ্ঠিত ১৯৯৬ সালের আসরে ১৭ ফেব্রুয়ারি বারোদায় চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল।

সেই ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করে চার ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রান করেছিলো নিউজিল্যান্ড। জবাবে ৫০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান করতে হারের লজ্জা পায় নেদারল্যান্ডস। 

Advertisement

বিশ্বকাপের ঐ ম্যাচের পর ২০২২ সালের মার্চে দ্বিতীয়বারের দেখা হয় নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। তিন ম্যাচই দাপটের সাথে জিতে ডাচদের হোয়াইটওয়াশ করে কিউইরা। 

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য ব্ল্যাকক্যাপসদের। অন্যদিকে হারের বৃত্ত ভাঙতে মাঠে নামবে ডাচরা। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!