[ খেলা ]
জার্মানির ম্যারাথনে দুই বাংলাদেশি
ছবি: সংগৃহীত
জার্মানির বায়ার্নে ৩৬তম মিউনিখ জেনেরালি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছিলেন বাংলাদেশি শিব শংকর পাল ও সুমিত পাল। সর্ম্পকে তারা মামা-ভাগনে। জার্মানির এই ম্যারাথনে অংশ নিয়ে রেকর্ডের পাতায় নাম লেখান তারা। বাংলাদেশের হয়ে রেকর্ড ১২৫টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া প্রতিযোগি শংকর ও সুমিত।
বিশ্বের প্রায় ২২ হাজার প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন শিব শংকর পাল। তিনি ৪২ দশমিক ২ কিমি দূরত্বের ফিনিশিং লাইন শেষ করেছেন ৩ ঘণ্টা ৪০ মিনিটে। আর ১০ বারের আয়রনম্যান সুমিত পাল সময় নেন ৩ ঘন্টা ২ মিনিট।
স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলো ছাড়াও ইংলিশ গার্ডেন ঘুরে বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়।
.png)
শিব শংকর পাল ও সুমিত পাল বিশ্বখ্যাত এই মিউনিখ ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়াতে পেরে খুশী দুজনেই। বলেন, জন্মভূমি বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরার মত গর্ব আর কিছুতেই হতে পারে না। এদিন তাদের উৎসাহ দিতে আসেন তাদের শিব শংকরের পরিবার ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জার্মানি
লিংক সফলভাবে কপি হয়েছে!